
আজ ১১ জুলাই, আজ কবি আল মাহমুদের জন্মদিন। ১৯৩৬ সালের আজকের এই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইলের মোল্লা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: লোক লোকান্তর; কালের কলস; সোনালি কাবিন; দ্বিতীয় ভাঙ্গন; নদীর ভেতরের নদী; ময়ুরীর মুখ; প্রেম প্রকৃতি দ্রোহ আর প্রার্থনা কবিতা ও উড়াল কাব্য। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে: পানকৌড়ির রক্ত; সৌরভের কাছে পরাজিত; গন্ধবণিক; আল মাহমুদের গল্প; গল্পসমগ্র; প্রেমের গল্প। উপন্যাস: কবি ও কোলাহল; কাবিলের বোন ও উপমহাদেশ। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ফররুখ স্মৃতি পুরস্কার, জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার। কবির জন্মদিনে চিন্তাসূত্রের বিশেষ নিবেদন:
সাক্ষাৎকার
ছন্দ ছাড়া কবিতা হয় না ॥ আল মাহমুদ
কবিতার রচনা থেকে
নির্বাচিত আল মাহমুদ
প্রবন্ধ
কবিতার সময় ও মনীষার দান: আল মাহমুদ॥ মোহাম্মদ নূরুল হক
কতদূর এগোলো বাংলা কবিতা ॥ এমরান কবির
আল মাহমুদের কবিতায় বিশ্ব রাজনীতি ॥ ড. ফজলুল হক তুহিন
শিল্প সর্বোতভাবে জীবনের জন্যই ॥ আল মাহমুদ

