শিশু সাহিত্যের নিবেদিত সাধক তপন বাগচী এ বছর ৫০ বছরে পা দিচ্ছেন। তিনি গবেষণা, প্রবন্ধ, কবিতার পাশাপাশি ছড়া, কিশোরকবিতা ও গান রচনায়ও সাফল্যের পরিচয় দিয়েছেন।
ইতোমধ্যে তাঁর ১১টি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য ছড়ার বইগুলো হচ্ছে, মেঘের ভেলা ছায়ার খেলা, ছন্দোবদ্ধ ভাবের পদ্য, চোখের পাতায় বুকের খাতায়, সকালবেলা স্মৃতির ভেলা, সমকালে তমকালে, মঙ্গা আসে ঘরের পাশে, রাতের বেলা ভূতের খেলা, খাচ্ছে ছুটি লুটোপুটি,স্বপ্নেবোনা তূণীর সোনা, চরকাবুড়ি ওড়ায় ঘুড়ি, রুখে দাঁড়াই বর্গী তাড়াই।
এই তুখোড় ছড়াকারের ৫০ বছরকে সামনে রেখে শিবুকান্তি দাশের সম্পাদনায় প্রকাশিত হতে যাচ্ছে একটি ছড়াসংকল। এই তপন বাগচীকে নিবেদিত ছড়া অন্তর্ভুক্ত হবে। তাঁকে বিষয় করে লেখা ছড়া/কিশোরকবিতা/গান আগামী মে মাসের মধ্যে পাঠাতে হবে। লেখা পাঠানোর ঠিকানা:ই-মেইল[email protected]. ফোন করতে পারেন এ নম্বারে-০১৮১৯৫২২৯৭৯।
