চিন্তাসূত্র ডেস্ক
লোক নাট্যদলের প্রযোজনা ‘কঞ্জুস’ নাটকের ৭০০তম প্রদর্শনী হবে আগামী ১৫ ডিসেম্বর। এদিন শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। ফরাসি নাট্যকার মলিয়ের ‘দ্য মাইজার’অবলম্বনে নির্মিত এই নাটকের কাহিনী অনুবাদ করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।
উল্লেখ্য, গত ৩০ বছর ধরে নাটকটি নিয়মিত মঞ্চায়িত হয়ে আসছে। এবার নাটকটির ৭০০তম প্রদর্শনী হতে যাচ্ছে।
কঞ্জুস নাটকের ৭০০তম প্রদর্শনী উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা’র সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্তব্য

