তানভীর তারেকের কণ্ঠে নতুন গান ‘তোমার কিছুটা জানি’র নতুন ভার্সনের মিউজিক ভিডিও রিলিজ হবে এ সপ্তাহে। আমেরিকার নিউইয়র্ক, ফ্লোরিডা ও ওয়াশিংটন ডিসির একাধিক লোকেশনে চিত্রায়িত এই ভিডিওটি নির্মাণ করেছেন তানিফ মাহমুদ ও মোহাম্মদ ওয়াহিদ উজ্জ্বল। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্র নিবাসী মডেল চৈতি।
গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘এই গানটি আমার আগের গানের স্লো ভার্সন। ইচ্ছে করেই এই চটুল দুনিয়ার, চটুল মিউজিকের জমানায় আমি খানিক ধীর লয়ের প্রেমের পঙ্ক্তি দিয়ে গানটি সাজানোর চেষ্টা করেছি। যারা সফট মেলোডি গানের শ্রোতা তাদের কাছে গানটি ভিন্ন আবেদন তৈরি করবে এ আমার আত্মবিশ্বাস। টানা ৪ দিন আমেরিকার একাধিক লোকেশনে গানটির শ্যুটিং হয়। এরপর সেটি এডিটিং হয়ে শেষ হতে বেশ খানিকটা সময় লাগে। চলতি সপ্তাহেই গানটির রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। গানটি ধরন অনুযায়ী স্লো রক প্যাটার্নের। নিউইয়র্কের প্রবাসী নির্মাতা উজ্জ্বলের সঙ্গে দুদিন শ্যুটিং হয়েছে এবং ফ্লোরিডার তানিফ মাহমুদের নিদের্শনায় দুদিন শ্যুটিং হয়েছে।’
মন্তব্য
