কোথায় গেল গরুর গাড়ি কোথায় গেল দিনগুলি কোথায় গেল উড়–ন-পিড়ি প্যাঁক-প্যাঁকানি হাঁসবুলি। হারিয়ে গেছে কষ্ট চাষার হালের চাষও নেই আর গাড়ি দিয়ে ফসল আনে নেয় না তো কেউ কাঁধে ভার। মেশিন দিয়ে ধান ভানে আজ উড়–ন-গাইন গেল কই ঢেঁকির রেওয়াজ উঠে গেল অটোকলে ভাঁজে খই। মন্তব্য