সন্ধ্যা ৬টা
এখন কোথাও-না-কোথাও বাজে সন্ধ্যা ৬টা।
ফিরে যাওয়ার আগে শেষবারের মতো পৌঁছুতে চাই
কোনো এক সত্যিকার গোধূলিবেলায়,
এক উন্মাতাল সন্ধ্যা ৬টায়।
আবেশ
মেয়েটির মন পাওয়ার জন্য
ক্রমাগত প্রীতিবাক্য বলে যাচ্ছে ছেলেটি
নানারকম প্রীতিভঙ্গিমাসহ।
হৃদপুষ্পের আভা-ফোটা অবয়বে এসে মিশছে ভাষার কুহক—
যদি কখনো সম্ভব হয়
মেয়েটির মন ঘুরিয়ে দিয়ো তুমি ছেলেটির প্রতি।
এখন নয়, পরে কোনো একসময়।
ছেলেটি থাকবে না একদিন, মেয়েটিও না।
তবে ওই দুঃখদহনটুকু সম্ভবত থেকে যাবে কোথাও-না-কোথাও।
মন্তব্য

