বড়পর্দায় বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী। আরও কিছু চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। চরিত্র পরিস্ফুটনে নৈপুণ্য দিয়ে দর্শকের দৃষ্টি কাড়তে চান।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’, ডা. অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’, আশরাফ শিশিরের ‘আমরা একটা সিনেমা বানাবো’, গোলাম মস্তফা শিমুলের ‘লবণ’, অরণ্য পলাশের ‘গন্তব্য’ প্রভৃতি।
এছাড়া তিনি বেশকিছু নাটকেও অভিনয় করেছেন। ভবিষ্যতে আরও কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ’গল্প পছন্দ হলে আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা আছে। আশা করি, একাগ্রতার সঙ্গে ভবিষ্যতেও কাজ করতে পারব।’
মন্তব্য
