২০১৭ সালে সাহিত্যে নোবেল জিতেছেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো। ১০ ডিসেম্বর স্টকহোমে কাজুও ইশিগুরোর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার। সুইডিশ কমিটির পক্ষ থেকে এই লেখক সম্পর্কে বলা হয় হয় ‘এই লেখক নিজের আদর্শ ঠিক রেখে, আবেগপ্রবণ শক্তি দিয়ে বিশ্বের সঙ্গে আমাদের সংযোগ ঘটিয়েছেন।’ এই পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা আটটি। এই আটটি বই মোট চল্লিশ ভাষায় অনূদিত হয়েছে।
কাজুও ইশিগুরোর উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘দ্য রিমেইন্স অব দ্য ডে’ ও ‘নেভার লেট মি গো’। এ দুটো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও তৈরি করা হয়েছে। সাহিত্যে নোবেল জয়ের পর কাজুও ইশিগুরো তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমি হতবিহ্বল হয়ে পড়েছি।’ সূত্র: বিবিসি বাংলা
মন্তব্য

