সাহিত্য-সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার-২০১৭ পাচ্ছেন পাঁচ গুণীজন। তারা হলেন কবিতায় তপন বাগচী, গবেষণায় ড. জাহিদ হাসান তপন, কথাসাহিত্যে প্রশান্ত মৃধা, সঙ্গীত অণিমা মুক্তি গোমেজ ও শিশু সাহিত্যে রহীম শাহ। আগামী ২৫ নভেম্বর শনিবার বিকাল তিনটায় গাজীপুরের শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে কবি কাজী রোজী এমপি। এছাড়া আরও উপস্থিত থাকবেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল প্রমুখ। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি রানা মাসুদ।
এর আগে এই পুরস্কার পেয়েছেন আবিদ আনোয়ার, দীলতাজ রহমান, অদিতি ফাল্গূনী, মাসুদ পথিক, জাহাঙ্গীর আলম জাহান, আশিক মুস্তাফা প্রমুখ।
মন্তব্য
