ছড়াবিষয়ক পত্রিকা ‘লাটাই’প্রবর্তিত ‘লাটাই ছড়াসাহিত্য পুরস্কার ২০১৭’ ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কার পেয়েছেন লোকছড়ায় খালেক বিন জয়েনউদ্দিন, দেশপ্রেমের ছড়ায় ফারুক নওয়াজ, শিশুতোষ ছড়ায় হাসান হাফিজ, হাস্যরসের ছড়ায় ফারুক হোসেন, পদ্যছড়ায় স., ম. শামসুল আলম। এ ছাড়া তরুণ ছড়াকার আহমেদ সাব্বির, অদ্বৈত মারুত ও মঈন মুরসালিনকে ছড়া রচনায় বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মন্তব্য
