বাংলাদেশের অন্যতম আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’ সদস্য সংগ্রহের লক্ষ্যে ১৮ আগস্ট থেকে শুরু করতে যাচ্ছে চার মাস মেয়াদি প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি বিষয়ক কর্মশালা।
আধুনিক পাঠ্যসূচি অনুযায়ী এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আশরাফুল আলম, ড. সৌমিত্র শেখর, হাসান আরিফ, রূপা চক্রবর্তী, ড. সোহানা আহমেদ, রেজীনা ওয়ালী লীনা, জাহীদ রেজা নূর, মাশরুর শহিদ হোসেন, মাহমুদা আখতার, মেহেদী হাসান, তামান্না তিথি ও মু. সিদ্দিকুর রহমান পারভেজ।
ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মি.। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ১১ আগস্ট, ২০১৭ পর্যন্ত টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পশ্চিম পার্শ্বের গেইটে (জনতা ব্যাংক সংলগ্ন) মুক্তধারার টেবিলে অথবা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন তলায় অফিস কক্ষে অথবা থিয়েটার কর্নার-বেইলি রোডে।
যোগাযোগ : ০১৭১৫৭৩৩৫৭০, ০১৯১১৫৯৩২৩১, ০১৭২২৪৮৬৮৬৬ ও ০১৭১৭৫১১৭৫৫ নম্বরে।

