॥ সংস্কৃতি সংবাদ ॥
মাসজুড়ে সিনেমা হলে চলছে চিত্রনায়ক নিরব হোসেনের চলচ্চিত্র গেইম রিটার্নস। চলতি প্রথম সপ্তাহে সিনেমাটি একযোগে ৪২টি হলে মুক্তি পায়। এরপর প্রতিসপ্তাহে বাড়তে থাকে ছবিটির দর্শক চাহিদা।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘গেম রিটার্নস ছবিটি আমাদের প্রত্যাশার অনেকটাই পূরণ করেছে। বিশেষ করে ছবিটি আমার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। তিনি বলেন, এখন দেশে বিপিএল খেলার দিকে সবার মনোযোগ। তারপরেও সময় করে মাসব্যাপী দর্শকরা ছবিটি দেখেছেন সেজন্য আমি এবং পুরো ইউনিট দর্শকদের কাছে কৃতজ্ঞ।’
‘গেম রিটার্নস’ পরিচালনা করেছেন রয়েল খান। নিরব ছাড়াও ছবিতে অভিনয় করেছেন লাবণ্য লি, তমা মির্জা, মিশা সওদাগর, ডন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে রোনিও মাল্টিমিডিয়া। ২০১৫ সালের ২ জানুয়ারি রয়েল খান পরিচালিত গেম ছবি মুক্তি পায়। সাফল্যের ধারাবাহিকতায় এবার একই নির্মাতা নির্মাণ করছেন গেম রিটার্নস।

