‘বুসান ইন্টারন্যাশনাল কিডস অ্যান্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে’ বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কন্ট্রাস্ট’ প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। চলতি বছরের জুলাই মাসে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অঙ্গনে ‘কন্ট্রাস্ট’র মনোনয়ন প্রসঙ্গে যুবরাজ শামীম বলেন, ‘আমরা প্রত্যেকেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখি। জাতীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো অর্জনই আমাদের এই স্বপ্নকে আরো তরান্বিত করে।’
‘কন্ট্রাস্ট’ যুবরাজ শামীমের দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটির উপজীব্য একজন কর্মজীবী শিশুর দৈনন্দিন যাপিত জীবন। এটি আগে আমেরিকার অ্যাটলাস অ্যাওয়ার্ডস ও অস্ট্রেলিয়ার ফিনিক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছিল।
যুবরাজের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুতুল’ গতবছর বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। এ দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও যুবরাজ শামীম ‘অনামিকা’, ‘আত্মীয়’ ও ‘ইচ্ছে’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
বর্তমানে তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য
