চিন্তাসূত্র ডেস্ক
আবারও বগুড়া লেখক চক্রের সভাপতি হলেন কবি ও লিটলম্যাগ সম্পাদক ইসলাম রফিক। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি কামরুন নাহার কুহেলী। সোমবার (২৮ ডিসেম্বর) স্থানীয় ঠনঠনিয়া ইউটিআই-এর হল রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হলেন হাবীবুল্লাহ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, গণ-সংযোগ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, আসর পরিচালনা সম্পাদক সাফওয়ান আমিন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু এবং নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আমির খসরু সেলিম, সারমিন সীমা, ফরহাদুজ্জামান শাহী ও আবু রায়হান।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। সভায় কবি সম্মেলন ও সংগঠনের বিগত দুই বছরের কার্যক্রম উপস্থাপন করেন সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী। দুই বছরের কার্যক্রমের মূল্যায়ন শেষে সভাপতি ইসলাম রফিক ২০১৯-২০২০ মেয়াদের ‘রফিক-কুহেলী’ নেতৃত্বাধীন পুরনো কমিটি ভেঙে দেন। এরপর সদস্যদের অভিমতের ওপর ভিত্তি করে সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকারকে আহ্বায়ক এবং কবি মামুন রশীদ ও আবু রায়হানকে সদস্য করে ৩ (তিন) সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাভোকেট পলাশ খন্দকারের পরিচালনায় নতুন কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়।
