বগুড়ায় একমঞ্চে ২২ নারী কবির স্বকণ্ঠে কবিতা পাঠের অনুষ্ঠান হয়ে গেলো। ইসলাম রফিক সম্পাদিত শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘দোআঁশ’আয়োজিত বৈশাখের পঙ্ক্তিমালা শীর্ষক অনুষ্ঠানে কবিরা একে একে কবিতা পাঠ করেন। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও সম্পাদক মাহমুদ কামাল। প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। কবিতা পাঠের আগে দোআঁশ-এর পক্ষ থেকে কবিদের ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
আমন্ত্রিত কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাজী মোহিনী ইসলাম, অধরা জ্যোতি, সিকতা কাজল, কামরুন নাহার কুহেলী, মুন্নী ইয়াসমীন, সীমান্ত সেতু, সারমিন সীমা, নূরিতা নূসরাত খন্দকার, আফসানা জাকিয়া, রেহানা সুলতানা শিল্পী, মনিরুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি ছিলেন কবি বজলুল করিম বাহার, মুহম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম চৌধুরী, শোয়েব শাহরিয়ার, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সভাপতি মাসুদুর রহমান রন্টু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, শিশুসাহিত্যিক স. ম. শামসুল আলম, কবি ও সম্পাদক কামরুল বাহার আরিফ, বগুড়া ইয়ুথ ক্লাবের সভাপতি আতিকুর রহমান মিঠু, দোআঁশ সম্পাদক ইসলাম রফিক, সাংবাদিক জি এম সজল ও জে এম রউফ, কবি ও সম্পাদক রাজা সহিদুল আসলাম, কবি শিবলী মোকতাদির, শামীম হোসেন, আনিফ রুবেদ, নূরুল ইসলাম বাদল, মির্জা রানা, নজরুল ইসলাম মুকুল, হাদিউল হৃদয় প্রমুখ।
মন্তব্য
