সম্প্রতি আল মাহমুদের কবিতা নিয়ে চিন্তাসূত্রের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ কবি শামস আরেফিন, উপস্থাপনায় ছিলেন তরুণ কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদ। ১১ জুলাই আল মাহমুদের জন্মদিন উপলক্ষে এই আড্ডার আয়োজন করা হয়।
এতে আল মাহমুদের কবিতায় গ্রামীণজীবন, নাগরিক সংস্কৃতি, এই দুইয়ের দ্বন্দ্ব, মানবতার সংকট, ধর্মীয় অনুষঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচক বলেন, আল মাহমুদ আমাদের গ্রামীণজীবন ও শহুরের জীবনের মধ্যে সেতুবন্ধন যেমন রচনা করতে চেয়েছেন, তেমনি তুলে ধরেছেন কিভাবে গ্রামীণজীবনের সঙ্গে শহুরের জীবনের ব্যবধান সৃষ্টি হয়েছে। এই মানসিক-সাংস্কৃতিক বিভেদ সৃষ্টি হয়েছে আচার-আচরণে, কথাবার্তায়, খাদ্যাভাসেও। বিস্তারিত ভিডিওতে…<>
মন্তব্য

