‘সৃজনে মননে সাহিত্য’- স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সাহিত্য সম্মেলন। আগামী ৬ মে (শনিবার) বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
সম্মেলন উদ্বোধন করবেন চিত্রশিল্পী হাশেম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। আলোচনা করবেন কবি আমিনুল ইসলাম, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, কথাশিল্পী জাকির তালুকদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, নজরুল গবেষক আলী হোসেন চৌধুরী।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।
মন্তব্য
