প্রিয় ছড়া কবিরা,
আপনাদের জন্য চিন্তাসূত্র নিয়ে এলো এক অপার সুযোগ: চলুন ছড়াটি শেষ করি। প্রথম চার পঙ্ক্তি দেওয়া হলো, এর সঙ্গে ভাব-বিষয়ের মিল রেখে ষোলো থেকে বিশ পঙ্ক্তির মধ্যে ছড়াটির পরিপূর্ণ রূপ দেবেন আপনারা। একই সঙ্গে দিতে হবে একটি সুন্দর শিরোনামও। নির্বাচিত প্রথম বিশ জনের ছড়া প্রকাশিত হবে চিন্তাসূত্রের ডিসেম্বর সংখ্যায়। আর সেরা তিন জন পাবেন বিশেষ পুরস্কার (বই)। ছড়াটি শেষ করে পাঠাতে হবে ১৫ ডিসেম্বরে, ২০১৭ তারিখের মধ্যে (ইউনিকোডে)। ছড়া পাঠানোর ঠিকানা [email protected]। এর সঙ্গে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ছবি পাঠাতে হবে।
ক্ষুধা পেলে ভাত খায়
তৃষ্ণায় পানি
বাড়ি-বাড়ি ঘোরে আর
করে কানাকানি!
মন্তব্য
