চিন্তাসূত্র ডেস্ক
চাঁদপুরের চর্যাপদ সাহিত্য একাডেমি আরও চার পরিচালককে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি ও আলাদাভাবে দায়িত্ব বণ্টনের প্রয়োজনে এই নতুন পরিচালকদের নিযুক্ত করা হয়। শুক্রবার (২৫ ডিসেম্বর) সংগঠন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সভাপতি ও নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে চার পরিচালককে নিয়োগের চিঠি দিয়েছেন মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি।
চিঠিতে বলা হয়েছে, উপ-পরিচালক পদে কবি জহির মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক পরিচালক পদে সকলের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ফয়েজ আহমেদ, মহিলা বিষয়ক পরিচালক পদে শ্রীমতি জয়ন্তী ভৌমিক এবং আর্কাইভ ও নথি ব্যবস্থা পরিচালক পদে কবি আজম পাটওয়ারীকে নিযুক্ত করা হয়। এছাড়া মোখলেছুর রহমান ভূঁইয়াকে একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
