চিন্তাসূত্র ডেস্ক
সুরের মূর্ছনায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা। শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর রোটারি ভবনে এই অনুষ্ঠান উদ্বোধন করেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তফা কামাল।
উদ্বোধনী বক্তব্যে মো. মোস্তফা কামাল বলেন, ‘সংগীত সাহিত্যের বাইরের জিনিস নয়, সে সংগীতকে ধারণ করে গিটার। চর্যাপদ সাহিত্য একাডেমির এই রকম আয়োজন দেখে ভালো লাগছে। এমন আয়োজন ধরে রাখবে, এটাই কামনা করি। বাংলা সাহিত্যের আদি নির্দশন চর্যাপদের নামে গড়ে ওঠা এই সংগঠনের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করবো।’
একাডেমির সভাপতি কবি নূরুন্নাহার মুন্নির সভাপতিত্বে এবং কবি আইরিন সুলতানা লিমা ও আফসানা আক্তার তন্নির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত। তিনি বলেন, ‘এখানে এসে আমি অভিভূত। সাহিত্যের সংগঠন হয়েও সুর ও সংগীতের প্রতি চর্যাপদ একাডেমির টান দেখে মুগ্ধ। শুধু গিটারসন্ধ্যাই নয়, চর্যাপদ সাহিত্য একাডেমি প্রতি বছর একটি পুরস্কারও দেয় সংগীতে। মাত্র দেড় বছরে এই সংগঠন জাতীয়ভাবে স্বীকৃতি পেয়ে গেছে, এটা সত্যিই গর্বের বিষয়। চর্যাপদের কাজগুলো দেখে আমি বিস্মিত হই, কিভাবে সম্ভব এত এত কাজ করা? বিশেষ করে চর্যাপদ সাহিত্য একাডেমির বই উপহার কর্মসূচি আমাকে অনেক বেশি মুগ্ধ করে। অনেক উঁচু চিন্তা ছাড়া এই ধরনের কাজ করা সম্ভব নয়। আমাদের চাঁদপুরের একটি সংগঠন এত বড় মহৎ কাজ করে চলেছে, এটা সত্যিই আনন্দদায়ক।’
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন মাহমুদ হাসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর অধ্যক্ষ মনোজ কান্তি আচার্যী, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিশিষ্ট লেখক শেখ মহিউদ্দিন রাসেল ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি।

স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক আয়শা আক্তার রুপা, সদস্য সচিব শিউলী মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা হাওয়াইয়ান গিটার ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুল বাসার, সংগীত নিকেতনের শিক্ষক শান্তি রক্ষিত, সুরধ্বনি অ্যাকাডেমির অধ্যক্ষ অনিতা নন্দী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষ, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, মুক্তদেশ প্রকাশনের স্বত্বাধিকারী কবি জাবেদ ইমন, জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের কর্ণধার সুদীপ কর, চর্যাপদ সাহিত্য একাডেমির পরিচালক দুখাই মুহাম্মাদ, সহযোগী পরিচালক ফেরারি প্রিন্স, তথ্য পরিচালক আবদুল বারেক খান, নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, প্রচার ও প্রকাশনা পরিচালক এবং সকলের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ফয়েজ আহমেদ।
এই সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর লেখক পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি কাদের পলাশ, ইউপি সদস্য পারভেজ রনি, শিল্পী বীরেন সাহা, মুক্তা হোসেন, কবি দেওয়ান মাসুদ, অতিরিক্ত উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, রিমি মজুমদার, আইভী রহমান, রোটাঃ নাজমুল ইসলাম আল আমিন সানি, গীতিকার মোহাম্মদ ইউসূফ, নাজমুল ইসলাম ও আবদুর রাকিব প্রমুখ।
অনুষ্ঠানে দেশের তিন জন খ্যাতিমান গিটারশিল্পী অংশ নেন। গিটার পরিবেশন করেন বাংলাদেশ হাওয়াইয়ান গিটার ফোরামের জেনারেল সেক্রেটারি সানি জামান, দিলীপ কুমার ঘোষ ও চট্টগ্রাম বেতারের নিয়মিত শিল্পী অর্পণ বড়ুয়া। এই তিন শিল্পীর গিটারে বেজে ওঠে দেশিবিদেশি সমকালীন ও হারানো দিনের গান। যা শ্রোতাদের মুহূর্তের মধ্যে সুরের মোহজালে আচ্ছন্ন করে।
সম্প্রতি সারাদেশ থেকে শ্রেষ্ঠ সংগঠক নিবার্চিত হয়ে ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২০ পাওয়ায় চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণিকে প্রতিষ্ঠানের নেতারা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এরপর বই উপহার দেওয়ার মাধ্যমে গিটারসন্ধ্যার সমাপ্তি ঘটে।
