চিন্তাসূত্র ডেস্ক
আজ ২৬ ডিসেম্বর, আজ কবি কবি শামস আল মমীনের জন্মদিন। ১৯৫৭ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো, ‘চিতায় ঝুলন্ত জ্যোৎস্না’, ‘মনোলগ’, ‘আমি সেই আদিম পুরুষ’, ‘আমি বন্দী খোলা জানালার কাছে’ ও ‘কেউ হয়তো আমাকে থামতে বলবে’। অনুবাদ গ্রন্থ ‘সাম্প্রতিক আমেরিকান কবিতা’।
১৯৮২ থেকে তিনি আমেরিকাপ্রবাসী। তিনি আমেরিকায় ইংরেজি ভাষা ও সাহিত্য উচ্চত ডিগ্রি লাভ করেন। ১৯৮৯ সাল থেকে তিনি নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব অ্যাডুকেশনের ইংরেজি বিভাগে শিক্ষকতায় নিয়োজিত। ১৯৮০-র দশকের গোড়ার দিকে উত্তর আমেরিকা থেকে প্রকাশিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘দিগন্ত’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী ‘আকার ইকার’নাসে একটি সাহিত্য পত্রিকা বের করেন।
মন্তব্য
