কলকাতার চিত্রপরিচালক ঋত্বিক ঘটক স্মৃতি পুরস্কার পেলেন বাংলাদেশের কবি, চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক। কলকাতার ইলিশ ও পর্যটন উৎসব কমিটি তাকে এ পুরস্কার দেয়।
মঙ্গলবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাসুদ পথিকের পক্ষে কবি অসীম সাহা পুরস্কারটি গ্রহণ করেন। অসুস্থতার কারণে মাসুদ পথিক উপস্থিত থাকতে পারেননি। অসীম সাহার হাতে পুরস্কার তুলে দেন কবি পঙ্কজ সাহা ও কবি-সাংবাদিক সাকিল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তৌহিদ হোসেন, ফার্স্ট সেক্রেটারি মোফাক্করুল ইকবাল, বহুমাত্রিক লেখক ও সাংবাদিক শংকরলাল ভট্টাচার্য, কবি আসলাম সানী, মাহবুবা লাকী, অঞ্জনা সাহা, আবৃত্তিশিল্পী বিধান দাস, ডালিয়া দাস, নৃত্যশিল্পী সৌন্দর্য প্রিয়দর্শিনী ঝুম্পা।
আরও উপস্থিত ছিলেন দূরদর্শন সংবাদপাঠক ইন্দ্রাণী ভট্টাচার্য, কবি অনীক রুদ্র, সৈয়দ হাসমত জালাল, আশিস সান্যাল, রানা দাস, প্রাবন্ধিক শিশির রায়, প্রকাশক সন্দীপ নায়েক, আনসার উল হক, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, নমিতা চৌধুরী, দীপশিখা পোদ্দার, মধুমিতা রানা প্রমুখ।
অনুষ্ঠানটি প্রচারিত হবে আকাশবাণী ওয়ার্ল্ড, রেডিও মিরচি ও কলকাতা দূরদর্শনে।
