‘জ্ঞান আনন্দে মেতে ওঠো উত্তরা’এই স্লোনকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার (২৭ এপ্রিল ২০১৭) উত্তরার ঢাকা গ্রামার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে ‘ঐতিহ্য বই উৎসব’। একটি বইপ্রেমী প্রজন্ম গড়ার প্রত্যয়ে বই সহজলভ্য ও বিশেষ মূল্য ছাড়ে পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য আয়োজন করেছে এই বই উৎসব। উৎসবটি ৬ মে ২০১৭ প্রতিদিন বিকেল ৩.০০ টা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত চলবে।
কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হয় এই উৎসব। বিশেষ মূল্যছাড়ের এই উৎসবে পাঠকরা ঐতিহ্য প্রকাশিত সহস্রাধিক বই সংগ্রহ করতে পারবেন ৩০% ছাড়ে। ব্যাপক প্রশংসিত, দুই বাংলার শ্রেষ্ঠ ৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি এই উৎসবে বিক্রি হচ্ছে ১৯,৯০০ টাকায়। ৫ খণ্ডে শরৎ রচনাবলি এই উৎসব বিক্রি হবে ৪০% ছাড়ে।
আয়োজকরা বলছেন, সৃজনশীল বই বিক্রয় প্রতিষ্ঠান দিন দিন কমে যাওয়ায় অনেক পাঠক আগ্রহ থাকার পরও বই সংগ্রহ করতে পারেন না, এ ছাড়া ঢাকার উত্তরের অনেক পাঠক যানজট ও সময় সাপেক্ষ বিধায় অমর একুশে গ্রন্থমেলা থেকেও বই সংগ্রহ করতে পারেন না। ঐতিহ্যের এই বই উৎসব সেই পাঠকদের জন্য নিবেদিত।
উৎসব উপলক্ষে ঐতিহ্য প্রকাশিত বই একই সুবিধায় ঘরে বসে সংগ্রহ করতে পারবেন পাঠকরা। অন লাইন বই বিপণন প্রতিষ্ঠান রূপান্তরবিডি ডট কম দ্রুত অনুপস্থিত পাঠকদের হাতে পৌঁছে দেবে বই। আগ্রহীরা লগইন করতে পারেন www.rupa এই ঠিকানায়। অথবা ফোন করতে পারে ০১৫১১৫২২৫২৩ এই নম্বরে।
ঐতিহ্য বই উৎসব আয়োজনের সহযোগী ‘ঢাকা গ্রামার স্কুল অ্যান্ড কলেজ’ ও স্থানীয় সামাজিক সংগঠন ‘ক্লাব-১২’।
মন্তব্য
