চিন্তাসূত্র ডেস্ক
আজ ২২ জানুয়ারি, আজ কথাশিল্পী ও প্রাবন্ধিক হামীম কামরুল হকের জন্মদিন। ১৯৭৩ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
হামীম কামরুল হক গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনায় সমান মনযোগী।। করছেন অনুবাদ ও গবেষণামূলক কাজও। এই পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫টি। এর ভেতরে উপন্যাস: রাত্রি এখনো যৌবনে (২০০৮, কাগজ প্রকাশন), গোপনীয়তার মালিকানা (২০১০, ভাষাচিত্র), রক্ত অশ্রু ঘাম (২০১৬, বেহুলাবাংলা), আবছা আলোয় দেখা কয়েকটি মুখ (২০১৭, কথাপ্রকাশ), মঙ্গলবারের জন্য অপেক্ষা (২০১৮, পেন্সিল), চারু তাপসের আবেগ ও অর্জন (২০১৮, দেশ প্রকাশনী), দীর্ঘশ্বাসের সমান (২০১৯,গ্রন্থকুটির)। দুটো নভেলার সংকলন: গোলাপের সিঁড়ি (২০১২, ত্রৈবিদ্য)। ছোটগল্পগ্রন্থ: শূন্যপরান ও অন্যান্য গল্প (২০১৩, রোদেলা), অক্ষরপুরুষ ও অন্যান্য গল্প (২০১৭, গ্রন্থকুটির), আচ্ছন্নতার বাগান (২০১৮, গ্রন্থকুটির)। প্রবন্ধগ্রন্থ: ছোটগল্প লেখকের প্রস্তুতি ও অন্যান্য বিবেচনা (২০১৭, কথাপ্রকাশ)। গবেষণাগ্রন্থ: মৃত্যুক্ষুধা: গতি প্রকৃতি ও পাঠবিবেচনা (২০০০, নজরুল ইন্সটিটিউট), জাদুবাস্তববাদ (২০১৬, সংবেদ)। সম্পাদনা: লেখার শিল্প, লেখকের সংকল্প (মুহম্মদ সাইফুল ইসলামের সহযোগে, ২০১৭, দ্বিতীয় সংস্করণ, সংবেদ)।
‘রাত্রি এখনো যৌবনে’ উপন্যাসের পাণ্ডুলিপির জন্য ২০০৭ সালে পেয়েছেন ‘কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার’। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন।
