আজ ১ মে, আজ কথাকার সোলায়মান সুমনের জন্মদিন। ১৯৭৯ সালের আজকের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে নানা বাড়িতে তার জন্ম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ শেষ করে ঢাকায় পেশা জীবনের শুরু। শিক্ষকতা ও সম্পাদনা জীবন-জীবিকা। ঢাকা থেকে প্রকাশিত শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক ‘অনুপ্রাণন’ -এ সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন। প্রকাশিত গ্রন্থ: মুই তোরে কোচ পাং (গল্পগ্রন্থ, ২০০৯), পঞ্চায়ুধ (সম্পাদিত গল্পসঙ্কলন, ২০১১), ছায়াগুলো জেগে থাকে (গল্পগ্রন্থ, ২০১৪); বাংলা সাহিত্যের সেরা গল্প (সম্পাদিত গল্প সঙ্কলন, ২০১৫), মৃত্যুখেকো মানুষগুলো (গল্পগ্রন্থ, ২০১৭)।
এছাড়াও ‘রুদ্র’ ও ‘গল্প’ নামে দুটি ছোটকাগজ সম্পাদনা করেছেন। গণবচন শিল্প সংসদ ও কাহ্নপা সাহিত্যচক্রসহ বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
মন্তব্য

