বাঙলা কমিউনিকেশনস-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘স্বাধীনতার গল্পে সিনেমা বানাই’ বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো নগদ অর্থমূল্য, সমমানের পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র।
অনুষ্ঠানে ‘অ্যাকুরিয়াম’ চলচ্চিত্রের জন্য রবীন্দ্রনাথ চক্রবর্তীকে ১ম পুরস্কার হিসেবে ২৫,০০০ টাকা, ‘পতাকা’ চলচ্চিত্রের জন্য ইফতেখার আহমেদকে ২য় পুরস্কার হিসেবে ১০,০০০ টাকা এবং ‘ফ্রিডম অব সাইলেন্স’ চলচ্চিত্রের জন্যে আহমেদ তাহসিন শামসকে ৩য় পুরস্কার হিসেবে ৫০০০ টাকার চেক তুলে দেওয়া হয়।
এছাড়াও ‘শিউলি কথা’ চলচ্চিত্রের জন্য মৃত্তিকা কামাল, ‘সত্তা’ চলচ্চিত্রের জন্য মুস্তাকিম আন নাফ, ‘জানালা’ চলচ্চিত্রের জন্য রাশেদ কবির সৌমিক ও ‘সিনেমা’ চলচ্চিত্রের জন্য মেহরাব জাহিদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
‘স্বাধীনতার গল্পে সিনেমা বানাই’ বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতার সম্মানিত বিচারক চলচ্চিত্র নির্মাতা শামীম আকতার এবং বিশেষ অতিথি হিসেবে বাঙলা কমিউনিকেশনস-এর ম্যানেজিং ডিরেক্টর আদিব রশীদ মামুন এবং এ প্রতিষ্ঠানের পরিচালক ফরহাদ খান উপস্থিত ছিলেন।
