কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের সঙ্গে শিল্পসাহিত্যের ছোটকাগজ পাতাদের সংসারের উদ্যোগে আড্ডা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন শাহাদুজ্জামান। বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই আড্ডা অনুষ্ঠিত হবে।
শাহাদুজ্জামানের সঙ্গে দর্শক-স্রোতার প্রশ্ন-উত্তর পর্বে সভাপতিত্ব করবেন কবি-সাংবাদিক সাজ্জাদ শরিফ। উপস্থাপনায় থাকবেন কবি মারুফ কবির, কথাশিল্পী মনি হায়দার ও ফান্নিহা ইসলাম। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রাবন্ধিক-গবেষক আহমদ রফিক, প্রাবন্ধিক-গবেষক হায়াৎ মামুদ, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কথাসাহিত্যিক সমীর আহমেদ, কবি আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়া হারুন পাশার উপন্যাস তিস্তা নিয়ে বিশেষ পর্বে থাকবে আলোচনা। এই পর্বে সভাপতিত্ব করবেন প্রাবন্ধিক-গবেষক আহমদ রফিক।
মন্তব্য
