চিন্তাসূত্র ডেস্ক
এবার কবি-কথাশিল্পী শাহানা সিরাজীর অভিষেক ঘটেছে সঙ্গীতশিল্পী হিসেবে। বুধবার (২০ডিসেম্বর) তার প্রথম গানের অ্যালবাম ‘ভালো থেকো ভালোবেসে’র প্রকাশনা উৎসব হয়ে গেলো। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে শিল্প সাহিত্য সংস্কৃতির মাসিক পত্রিকা ‘সন্ধ্যা’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলী মজুমদার, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ পিটিআইয়ের সুপারিন্টেনডেন্ট রকিবুল ইসলাম তালুকদার, নাট্য ব্যক্তিত্ব মতিউর রহমান হিরু, কবি সুতপা চৌধুরী, কবি জাকির সাঈদ, কবি মাহমুদ মিতুল ও অ্যালবামের গীতিকার কবি কিং সউদ প্রমুখ।
মন্তব্য

