চিন্তাসূত্র ডেস্ক
ছড়া-সাহিত্যে বিশেষ কৃতিত্বের জন্য জন্য ‘বিজয় দিবস সম্মাননা-২০১৭’ দিচ্ছে ক্যানভাস অব বাংলাদেশ। সৃজনশীল, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক এই সংগঠনটি আগামী শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে এই সম্মাননা জানাবে। এদিন সংগঠনটির উদ্যোগে ‘বিজয় দিবসের ৪৬ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অদ্বৈত মারুত ইতোমধ্যে ‘লাটাই ছড়া-সাহিত্য পুরস্কার-২০১৭’ পুরস্কার, সাহিত্যের কাগজ মৌচাক সম্মাননা, মহীয়সী সাহিত্য পাঠচক্র সম্মাননা ও ত্রৈমাসিক ‘রঙধনু ছড়াপত্র’ সম্মাননা পেয়েছেন।
এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পাঁচ। এগুলো হলো: ‘নিস্তরঙ্গের বীতস্বরে’ (কবিতা), ভাল্লাগে না’ (ছড়া), ‘হাজার তারার আলো’ (ছড়া-কবিতা), ‘স্বর ভাঙার গান’ (কবিতা) ও ‘ভূত খেলে কুতকুত’ (শিশুতোষ গল্প)। দীর্ঘ সতেরো বছর ধরে ছড়া ও ছড়া-বিষয়ক ছোটকাগজ ‘পাঁপড়’ সম্পাদনা করছেন। পেশাগত জীবনে তিনি সংবাদকর্মী।

