
- চিন্তাসূত্র ডেস্ক
সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৪’ পাচ্ছেন বেগম মুশতারী শফী। আগামী ২ ডিসেম্বর বিকালে চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক-সাংবাদিক আবুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন নারীনেত্রী লেখক অধ্যাপক মালেকা বেগম। মুখ্যবক্তা হিসেবে থাকবেন লেখক অধ্যাপক ফেরদৌস আরা আলীম। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
মুশতারী শফীর জন্ম ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার স্বামী ডা. মোহাম্মদ শফি ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোটভাই এহসান শহীদ হন।
মন্তব্য
