বগুড়া লেখক চক্রের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল কবি মামুন রশীদ কবিতাসন্ধ্যা ‘কুশল তোমার বাঞ্ছা করি’। শুক্রবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি বজলুল করিম বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি রেজাউল করিম চৌধুরী, কবি শোয়েব শাহরিয়ার ও কবি কামরুল বাহার আরিফ। কবি শিবলী মোকতাদিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাড. পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, সুজনের সভাপতি মোস্তাফিজার রহমান ফিজু, মামুন রশীদের বাবা ময়নুল হক সরকার ও কবির স্ত্রী নাঈমা আনোয়ার।
এ সময় কবি মামুন রশীদকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
বন্ধুকথনে জে এম রউফ, সাজ্জাদ সুমন, আহসানুল কবির ডালিম, শামীম হোসেন, প্রত্যয় হামিদ ও আনিফ রুবেদ অংশ নেন। আবৃত্তি করেন শরীফ মজুমদার ও শ্রাবণী সুলতানা। মামুন রশীদের কবিতা পাঠ করেন মুন্নী ইয়াসমিন, কামরুন নাহার কুহেলী, সিক্তা কাজল ও আফসানা জাকিয়া।
কবিকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কবি মামুন রশীদ ৫টি কবিতা পাঠ করেন। কবিতা পাঠের আগে তার ব্যক্তি জীবনের কথা, কবি হয়ে ওঠার গল্প এবং বগুড়া শহরে বেড়ে ওঠার গল্প বলেন।

