হৃদয় আমার উথাল-পাতাল উড়িয়ে দিলাম মেঘে
তারার দেশে স্বপ্ন খুঁজি গভীর অনুরাগে
কারও স্বপ্ন পূরণ হয় আর, কারও স্বপ্ন ফিকে
গভীর রাত্রী নেমে এলে আঁধার চারিদিকে!
একলা ঘরে হতাশ আমি, মনটা এলোমেলো
শব্দবিহীন ছন্দতুলে বাতাস চমকে দিলো।
অন্তরে তাই সুরের ধারা, কণ্ঠে বাজে গান
সাঁঝের বাতি নিভে গেলে কাঁদে আমার প্রাণ।
মনের দুঃখ লুকিয়ে রেখে হাসি রেখে মুখে
বনের কুসুম কেঁদে মরে জানি আমার দুখে।
তবু আমি তোমার জন্য কপালে দেই টিপ
তুমি আমার সাঁঝের সাজ গো, সন্ধ্যারই প্রদীপ।।
মন্তব্য

