সংখ্যা
সংখ্যাই প্রকৃত! আধিপত্যই—তার জগৎ।
আর, সেখানেই… নিরাপত্তা!
যেমন— মায়ের কোল, প্রিয়তমার স্পর্শ, প্রেমিকের ঠোঁট।
মনে আছে কিছু… কবে সংবাদ পড়েছ?
শেষ পৃষ্ঠার খবর?
তুমি হয়তবা আমার মতন নও। তুমি হতে পার [৯ বা ১০]
গত ১ বৎসরে…
মোট শিশুজন্ম সংখ্যা বলতে পারবে?
দিন—৩৬৫ বা মাস— ১২, ঘণ্টা— ২৪, মিনিট— ৬০
সেকেন্ড— ৬০ পর্যন্ত। প্রতি সেকেন্ডেই এত এত শিশু!
মৃত্যু সংখ্যাও খবর!
মতিউর রহমান, ২০ আগস্ট, ১৯৭১। ঞ-৩৩ বিমানবিধ্বস্ত।
ক্রমে উন্মোচিত— অপারেশন সার্চলাইট।
গণহত্যা ও গণকবর এবং বধ্যভূমি, নির্যাতন কেন্দ্র মিলে…
৪২ জেলা— ২১ হাজার ৮’শ ছাপান্ন।
এইসব সংখ্যার নেতৃত্বে… (মুক্তিযুদ্ধ) স্বাধীনতার সংগ্রাম।
তবুও— কিছু সংবাদ (টেলিগ্রাফ টাওয়ারে) হারিয়ে গেছে।
সংখ্যাই হচ্ছে… খবর!
ঘূর্ণিঝড়গোর্কি, ১২ নভেম্বর’ ১৯৭০ : ৫,০০,০০০ আরও!
সরকারীসূত্র : হাজারে হাজার; হয়ত বা…..!
১০লক্ষ গৃহহীন, ৪০লক্ষ লোকের সাহায্য জরুরি। এটা—
মহাসাগরীয় সুনামির চেয়ে বেশি উচ্চ।
বন্ধুরা, সংখ্যাটা কত হবে? বলার সময় হয়েছে…
অবদানও রাখুন—
৩ মাইল দূরত্বে… তাদের ভাসতে দেখলাম! একজনকে…
দেখেছি— স্রোতে তলিয়েই যাচ্ছে।
আমি উপরে গেলাম, নিজেই আবার— ফিরেও আসলাম।
অন্যরাও চলে গেছে…
আমি যেখানে ছিলাম— মানুষ-কে খুব দৌড়াতে দেখেছি…
আর, আর্তনাদে আকাশটা— মেঘে মেঘে হালকা হাওয়ায়
দুলছিল! যদিও আমরা—
একটি পরিকল্পনা করছিলাম। নিষিদ্ধ হওয়ার আগেআগে…
সম্প্রচার যন্ত্রপাতি নিয়ে… দ্রুত ফেরত আসছি।
সম্ভ্রম ও ভয় ছিল!
কমপক্ষে ১০০দিন আগে— বিবিসি বলেছে… ৬৪ জেলায়
জুলাই-আগস্ট/২৪ জুড়ে প্রতিবাদ চলছিল!
গিনেসের মতে… ঢাকার প্রতিবাদের ভাষা ২০লক্ষাধিক—
ইতিহাসের সব চেয়ে বড়— কঠিন করুণ নির্বাসনের দিন।
বড়ো নির্মম আগস্ট!
১৫০০অধিক, ছাত্র-জনতা নিহত! (বিভিন্ন সূত্রের। তবু—
রিয়ালিটি মেনে নাও)!
আমাদের যুদ্ধ— অগণতান্ত্রিক শাসক ও লুটপাটের বিরুদ্ধে
কোন দল বা মতের বিরুদ্ধে… নয়!
যুদ্ধ— অবশ্যই নয়। তা কি বিশ্বাস করে… ঘষেটি বেগম?
প্রতিবারের মতন—
আগস্ট/২৪— ৬৯টি মন্দির, ১৫৭টি পরিবার ও ব্যবসায়ে
হামলা ও লুটপাট। অগ্নিসংযোগ;
রাজনৈতিক প্রতিশোধ নাকি সাম্প্রদায়িক হামলা; তর্কের…
চেয়েও জরুরি— কেউ নই সংখ্যালঘু; সবাই বাংলাদেশি!
জরুরি বিষয়— ঐক্য!
একমাত্র প্রশ্ন : ১৮ কোটির দেশে… কত?
৫ কোটি? ১০ কোটি? ১৫ কোটি?
তবুও— আহত ছাত্র-জনতারা চিকিৎসায় হতাশার ম্যাপ—
আঁকছে… গ্রাফিতি সর্বাধিক! শতাংশের বিচারে… কম নয়।
গম্ভীর গলায় বলো—
এখন এখানে গৃহহীন পশু চিকিৎসকও কুঞ্জবনের ভেতর…
আফটারশকড্! ২৩ হাজার আহত! জীবনের… সব কিছু!
ভাবো, আরও ভাবো—
জীবন একটি বড় সীসা। বালির কণাও! তোমার কাজই—
বালিতে শস্যই উৎপাদন করা।
তুমি জানোই না— যেকোনো শস্য ফলাতে… আগে ভাগে
ঠিক সিদ্ধান্ত জরুরি। যতক্ষণ না— তুমি ঘরে ফসল তুলছ!
একত্রিত করো, যারা—
গণনা করার উপায়টা জানে… এক! এক! এক!

