চিন্তাসূত্র ডেস্ক
আজ সোমবার, আজ ২৮ ডিসেম্বর, আজ কবি ফকির ইলিয়াসের ৫৮তম জন্মদিন। ১৯৬২ সালের আজকের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন।
প্রধান পরিচয় কবি হলেও ফকির ইলিয়াস দুই হাতে লিখছেন প্রাবন্ধ, গল্প, গ্রন্থসমালোচনা। এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ২২টি।
তার প্রকাশিত গ্রন্থগুলো হলো ১। বাউলের আর্তনাদ (গান-১৯৮৫), ২। হৃদে গাঁথা মালা (গান-১৯৮৯), ৩। এ নীল নির্বাসনে (কবিতা-১৯৯১), ৪। অবরুদ্ধ বসন্তের কোরাস (কবিতা-১৯৯৬), ৫। দাক্ষিণ্য বিষয়ক দিন (কবিতা-১৯৯৮) ৬। বৃত্তের ব্যবচ্ছেদ (কবিতা-২০০১), ৭। অনন্ত আত্মার গান (গান- ২০০২), ৮। কবিতার বিভাসূত্র (প্রবন্ধ- ২০০৯), ৯। চৈতন্যের চাষকথা (গল্প-২০১০), ১০।গুহার দরিয়া থেকে ভাসে সূর্যমেঘ (কবিতা-২০১১), ১১।ছায়াদীর্ঘ সমুদ্রের গ্রাম (কবিতা-২০১২), ১২।গৃহীত গ্রাফগদ্য (কবিতা-২০১৪), ১৩।অনির্বাচিত কবিতা (কবিতা-২০১৫), ১৪। সাহিত্যের শিল্পঋণ (প্রবন্ধ-২০১৬)। ১৫।মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার (প্রবন্ধ-২০১৭) ১৬।মেঘাহত চন্দ্রের প্রকার (উপন্যাস-২০১৭) ১৭।শহীদ কাদরী’র দরবারের দ্যুতি (প্রবন্ধ-২০১৮) ১৮।প্যারিস সিরিজ ও অন্যান্য কবিতা (কবিতা-২০১৮) ১৯।নক্ষত্র বিক্রির রাতে (কবিতা-২০১৯) ২০।সম্মোহিত শব্দদাগ (প্রবন্ধ-২০১৯) ২১। গ্রহান্ধ ঘরের কাহিনি (কবিতা-২০১৯) ২২। ধানমণ্ডির ধ্বনিপুত্র (কবিতা- ২০২০)।
দীর্ঘদিন ধরে ‘দ্য অ্যাকাডেমি অব আমেরিকান পোয়েটস’, ‘দ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’, ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’, ‘আমেরিকান ইমেজ প্রেস’, – এর সদস্যের দায়িত্ব পালন করছেন।
