
চিন্তাসূত্র ডেস্ক
চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি ও কথাকার রফিকুজ্জামান রণির জন্মদিন পালিত হয়েছে বুধবার (৩০ ডিসেম্বর। এদিন সন্ধ্যায় স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম কার্যালয়ে কেক কাটারপাশাপাশি কবিতাপাঠের মধ্য দিয়ে এই জন্মদিন পালন করা হয়।
একাডেমির সভাপতি কবি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও লাইব্রেরি পরিচালক কবি আইরিন সুলতানা লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রিয় হাওয়াইন গিটারশিল্পী দিলীপ ঘোষ, যুবলীগ নেতা কামরুল হাসান টিটু, নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান কবি আসাদুল্লা কাহাফ, সহযোগী পরিচালক কবি ফেরারি প্রিন্স, তথ্য পরিচালক আবদুল বারেক খান ও গীতিকার ইউসূফ। কবিতাপাঠ করেন নৃত্য পরিচালক আসফানা আক্তার তন্নি, মহিলা বিষয়ক পরিচালক জয়ন্তী ভৌমিক ও শিল্প-সংস্কৃতি বিষয়ক পরিচালক নাজমুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন লেখক পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, পাঠক সংবাদের সম্পাদক সাইফুল ইসলাম রণি, নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম শান্ত, কবি রাসেল ইব্রাহীম, সাংস্কৃতিক সংগঠক পিএম বিল্লাল, শৈবাল মজুমদার, খাদিজা আক্তার তানহা, লিটন প্রমুখ।
অনুষ্ঠানে রফিকুজ্জামান রণির বিভিন্ন সাহিত্যকর্মের ওপর আলোকপাতসহ তার দীর্ঘায়ু কামনা করা হয়।
উল্লেখ্য, রফিকুজ্জামান রণির জন্ম ৩০ ডিসেম্বর, ১৯৯২ সালে, চাঁদপুরের কচুয়া উপজেলায়, দোঘর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ কামরুজ্জামান খোকা এবং মায়ের নাম লাভলী জামান।
রণি গল্প, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ ও ছড়ার পাশাপাশি নাটকও লিখছেন। একজন দক্ষ সংগঠক হিসেবেও ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। চর্যাপদ সাহিত্য একাডেমির বই উপহার কর্মসূচির প্রধান উদ্যোক্তা তিনি।
রফিকুজ্জামান রণি চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে কুমিল্লা বঙ্গবন্ধু ল’ কলেজ থেকে আইন বিষয়ক ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। যুক্ত আছেন একাধিক ছোটকাগজ প্রকাশনার সঙ্গেও। পেয়েছেন: জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯সহ ডজনখানেক সম্মাননা।
এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ চারটি: ‘দুই শহরের জানালা’(ছোটগল্প), ধোঁয়াশার তামাটে রঙ’(কবিতা), ‘চৈতি রাতের কাশফুল’(গল্প) ও ‘মুঠো জীবনের কেরায়া’ (কবিতা)।
