চিন্তাসূত্র ডেস্ক:
অমর একুশে গ্রন্থমেলা-২০২১ উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক জাকির হোসেন রাজুর কবিতার বই ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’। বইটির প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন। প্রচ্ছদ করেছেন আল নোমান। ৬৪ পৃষ্টার বইটিতে ৪ পঙ্ক্তির মোট ১৭৬টি কবিতা রয়েছে। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বইটি সম্পর্কে জাকির হোসেন রাজু বলেন, আমরা দিনের পর দিন পাশাপাশি থেকেও অন্য পাশের মানুষের ভালোবাসা অনুভব করতে পারি না। পারি না হৃদয়ের ফ্রেমে বন্দি করে রাখতে সতেজ, শুভ্র ভালোবাসা। প্রতিটি মানুষের জীবনে প্রেম বা ভালোবাসা আসে। কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে কখনো কখনো আমাদের হৃদয়ের কাছের মানুষকে ছেড়ে দিতে হয়, চলে যেতে দিতে হয়! প্রকৃত প্রেমিকরা কখনো ভালোবাসা হারিয়ে যেতে দেয় না। স্মৃতির পাতায়, মনের খাতায়, লেখায় সেই ভালোবাসাকে ধরে রাখে। এই সীমিত সময়ের জীবনে কেউ কেউ হাজারো সীমাবদ্ধতার মাঝে নিজেকে টিকিয়ে রাখতে পারে না। কেউ কেউ রেখে যায় অতৃপ্ত সমাপ্তি। বইটির মূল উপজীব্য হলো প্রস্ফূটিত হওয়ার আগেই অকালে ঝরে যাওয়া ভালোবাসা। আশা করি ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’ পাঠককে বহুমত্রিক আনন্দ দেবে।
জাকির হোসেন রাজুর জন্ম ১৯৯৬ সালের ১৭ ফেব্রুয়ারি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়। তিনি স্থানীয় ও জাতীয় দৈনিকে দীর্ঘদিন যাবত সাংবাদিকতা করছেন। পাশাপাশি সম্পাদনা করছেন জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আমাদের সুনামগঞ্জ ডট কম,’ ও সাহিত্য পত্রিকা মাসিক ডাকঘর।
