ডেস্ক রিপোর্ট
না-ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা মারা। বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
এই অভিনেতা জানান, হৃদরোগে আক্রান্ত হলে মান্নান হীরাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মান্নান হীরার নির্মিত চলচ্চিত্র-স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘একাত্তরের ক্ষুদিরাম’, ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’।
দীর্ঘ দিন মান্না হীরা ‘আরণ্যক’ নাট্যদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার লেখা উল্লেখযোগ্য নাটক হলো, ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘শেকল’, ‘জননী বীরাঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘মেহেরজান, ‘ফুটপাত’, ‘রেফারী’, ‘বাংলার বাদশা’, ‘সুখদৈত্য’ ও ‘লাল জমিন’।
