হাসছ তুমি একলা বসে,
হাসছ তুমি দূরে
কষ্ট দিয়ে আমার মনে,
হচ্ছ নিজে সুখী।
আকাশে চাঁদ সেদিন যেমন
আজও তেমন আছে
তবু আমার ভুবন কালো,
তবু হৃদয় নাচে।
কেমনতরো পুরুষ তুমি,
প্রেমিক কেমনতরো
আমার মনে আঘাত দিয়ে
ভাবো সাত-সতেরো!
ভাবো তুমি জিতে গেছ,
একজীবনের রাজা
তাই আমাকে দিচ্ছ এমন
কঠিনতরো সাজা!
আমি তেমন বেহায়া নয়,
না ডাকলেও যাব।
একলাজীবন থাকব তবু,
একা কষ্ট পাব।
যদি তুমি সত্যিকারের
প্রেমিক হও গো শ্যাম—
আমি তোমার রাধা হব,
দেব নিখাদ প্রেম।
মন্তব্য

